শিরোনামঃ
দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১১ ফেব্রুয়ারী ২০২৬ নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান—রয়টার্সের প্রতিবেদন নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির : রয়টার্সের প্রতিবেদন নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার কথা রাখলেন ড. ইউনূস: প্রধান উপদেষ্টাসহ সবার সম্পদ বিবরণী প্রকাশ ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রথমবার ভোট দিচ্ছেন? সাদা ও গোলাপি ব্যালটে ভোটদানের নিয়ম ও ধাপগুলো জেনে নিন প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

আমরা কোনো দিন ধর্মীয় ভেদাভেদ করিনি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ বার
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশি। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা সবাই সমান অধিকার নিয়ে আছি। কোনো দিন ধর্মীয় ভেদাভেদ করিনি, ভবিষ্যতেও করব না।

বুধবার রাতে নরসিংদীর পলাশের বিভিন্ন পূজামণ্ডব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় পলাশ উপজেলার বিভিন্ন মন্দিরে অনুদান বিতরণ করা হয়।

ড. আব্দুল মঈন খান আরও বলেন, আমরা মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান নির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এসেছি। এখানে আমরা সবাই সমান। আমরা কারো সঙ্গে কারো বিভেদ করি না।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পলাশ থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভ্রত চন্দ্র ভৌমিক।


এ জাতীয় আরো খবর...