শিরোনামঃ
দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১১ ফেব্রুয়ারী ২০২৬ নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান—রয়টার্সের প্রতিবেদন নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির : রয়টার্সের প্রতিবেদন নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার কথা রাখলেন ড. ইউনূস: প্রধান উপদেষ্টাসহ সবার সম্পদ বিবরণী প্রকাশ ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রথমবার ভোট দিচ্ছেন? সাদা ও গোলাপি ব্যালটে ভোটদানের নিয়ম ও ধাপগুলো জেনে নিন প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

আমরা গাজার মানুষকে খাওয়াতে চাই: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ৭৫ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষ যেন অভুক্ত না থাকে সেটিই চাওয়া বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তারা গাজার মানুষকে খাওয়াতে চান। দখলদার ইসরায়েলের অবরোধের কারণে সেখানকার মানুষ খেয়ে না খেয়ে থেকেছেন সেটি স্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, গাজার মানুষকে আরও অনেক আগে সহায়তা করা উচিত ছিল। শুক্রবার (১ আগস্ট) সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা (গাজার) মানুষকে সহায়তা করতে চাই। তারা যেন বসবাস করতে পারে আমরা সেটি চাই। আমরা তাদের খাওয়াতে চাই। এটি এমন বিষয় যা অনেক আগে হওয়া উচিত ছিল।’

সংবাদমাধ্যমটির সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। ওই সময় তিনি দাবি করেন, সশস্ত্র গোষ্ঠী হামাস গাজার ত্রাণ চুরি করে নিয়ে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের একটি সংস্থাই জানিয়েছিল, হামাস ত্রাণ লুট করছে বা চুরি করে নিয়ে যাচ্ছে এমন কোনো প্রমাণ তারা পায়নি।

আজ অবরুদ্ধ গাজার রাফাতে গেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ। সেখানে তিনি বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণকেন্দ্রে যান। উইটকোফ জানিয়েছেন, গাজার মানবিক পরিস্থিতি স্বচক্ষে প্রত্যক্ষ করতে তিনি এখানে এসেছেন এবং পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করবেন।

তবে উইটকোফ এখনো কোনো কিছু জানাননি বলে জানিয়েছেন ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, গাজায় আংশিক যুদ্ধবিরতির বদলে এখন তারা পূর্ণ যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করবেন। ট্রাম্পকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আপনারা দ্রুতই দেখতে পাবেন।”


এ জাতীয় আরো খবর...