শিরোনামঃ
স্পিকার নেই, এমপিদের শপথ পড়াবেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঢাকার ২০ আসনে কে কত ভোটে জয়ী: একনজরে পূর্ণাঙ্গ ফলাফল সংসদের প্রবীণতম সদস্য খন্দকার মোশাররফ, কনিষ্ঠতম ‘জুলাই যোদ্ধা’ হান্নান মাসউদ নির্বাচনে হেরেছেন একঝাঁক হেভিওয়েট প্রার্থী ২৯৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা: ২১১ আসন পেয়ে বিএনপির নিরঙ্কুশ জয় ‘আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’: তারেক রহমান ‘স্বল্প ব্যবধানে সন্দেহজনক পরাজয়’: ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় অসন্তুষ্ট জামায়াত ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি’ ‘ঈদের উৎসবের মতো ভোট দিয়েছে মানুষ, জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী’: ইসি সানাউল্লাহ হেরেও অনন্য দৃষ্টান্ত: বিজয়ীকে অভিনন্দন জানাতে গভীর রাতে ডিসি অফিসে সারজিস
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ইরানের সরকারি অবকাঠামোতে শক্তিশালী হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক / ৭৩০ বার
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

ইরানের ‘সরকারি অবকাঠামোগুলোতে’ আরও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে এই নির্দেশনা দেন তিনি। বিবৃতিতে ইসরায়েল কাৎজ বলেন, আমরা ইরান সরকারের প্রতিটি প্রতীক, মিলিশিয়া ও বিপ্লবী গার্ডের মতো ব্যবস্থাগুলোর ওপর আরও শক্তিশালী আঘাত হানবো।

ইসরায়েলের যুদ্ধনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তার এই ঘোষণা। শুরুতে শুধু ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা চালানোর পরিকল্পনা করলেও, এখন স্পষ্টভাবে ইরানের ক্ষমতার ভিত্তি ‘সরকারি অবকাঠামোগুলোত’ পরিকল্পনা করছে দখলদার দেশটি।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) কাৎজ বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হত্যা করাটাই এখন আমাদের মূল লক্ষ্য।

 

তবে কঠোর বার্তা এসেছে ইরানের পক্ষ থেকেও। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল যদি আক্রমণ চালিয়ে যায় তবে ইরান আরও জোরালো জবাব দেবে।

তিনি বলেন, সংঘাতের অবসানের একমাত্র উপায় হলো ইসরায়েলের বিমান হামলা বন্ধ করা। বর্তমান পরিস্থিতিতে, স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব হবে যদি ইহুদিবাদী শত্রু তার শত্রুতা বন্ধ করে।


এ জাতীয় আরো খবর...