শিরোনামঃ
স্পিকার নেই, এমপিদের শপথ পড়াবেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঢাকার ২০ আসনে কে কত ভোটে জয়ী: একনজরে পূর্ণাঙ্গ ফলাফল সংসদের প্রবীণতম সদস্য খন্দকার মোশাররফ, কনিষ্ঠতম ‘জুলাই যোদ্ধা’ হান্নান মাসউদ নির্বাচনে হেরেছেন একঝাঁক হেভিওয়েট প্রার্থী ২৯৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা: ২১১ আসন পেয়ে বিএনপির নিরঙ্কুশ জয় ‘আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’: তারেক রহমান ‘স্বল্প ব্যবধানে সন্দেহজনক পরাজয়’: ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় অসন্তুষ্ট জামায়াত ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি’ ‘ঈদের উৎসবের মতো ভোট দিয়েছে মানুষ, জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী’: ইসি সানাউল্লাহ হেরেও অনন্য দৃষ্টান্ত: বিজয়ীকে অভিনন্দন জানাতে গভীর রাতে ডিসি অফিসে সারজিস
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ইরানে হামলা না চালাতে কেন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল ইসরাইল

নিজস্ব প্রতিবেদক / ৩৫ বার
প্রকাশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা হামলার ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেছিলেন।

ইরান হুমকি দিয়েছিল যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে গুলোতে পাল্টা হামলা চালানো হবে।

মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল. মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না। দখলদার ইসরাইল

মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।

গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইসরাইলকে লক্ষ্য করে ইরান যেসব ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল সেগুলো ঠেকাতে কাজ করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হবে। কিন্তু সেটি আর হয়নি।

এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের কাছে একটি খুদেবার্তা পাঠান। তার ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট।


এ জাতীয় আরো খবর...