শিরোনামঃ
ব্যালটে রায় লেখা শেষ, এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষা দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১৩ ফেব্রুয়ারী ২০২৬ বিপুল ব্যবধানে এগিয়ে হাসনাত আব্দুল্লাহ, নিজ কেন্দ্রে জসিম পেলেন ‘শূন্য’ ভোট ফেনীতে এবি পার্টির প্রার্থী মঞ্জুর ওপর হামলার চেষ্টা, এজেন্টের গাড়ি ভাঙচুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা: উৎসব ও বিচ্ছিন্ন ঘটনার দিনশেষে ফলের অপেক্ষায় দেশ ‘খুব ভালো লাগছে’: কড়া নিরাপত্তায় জীবনের প্রথম ভোট দিলেন তামিম ভোটের সকালে দুঃসংবাদ: খুলনায় বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং অফিসারের মৃত্যু ‘নির্ভয়ে কেন্দ্রে যান, পরিবেশ শান্তিপূর্ণ’: ভোট দিয়ে সেনাপ্রধান ‘এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর’: ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বসন্তের শুরুতে চিকেন পক্সের হানা: প্রতিরোধে পাতে রাখুন ৪ সবজি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

জুলাইয়ের অর্জন টিকিয়ে রাখতে রাজনৈতিক ঐক্য জরুরি: জামায়াত সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক / ৫৮ বার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জুলাইয়ের গণজাগরণের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (শুক্রবার, ১ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘জুলাই-২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং ‘২য় স্বাধীনতার শহিদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের সংস্কৃতি গড়ে তোলা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান রোধে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই—এটাই জামায়াতের প্রত্যাশা।’


এ জাতীয় আরো খবর...