শিরোনামঃ
দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১১ ফেব্রুয়ারী ২০২৬ নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান—রয়টার্সের প্রতিবেদন নির্বাচনে যেভাবে চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেন জামায়াত আমির : রয়টার্সের প্রতিবেদন নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার কথা রাখলেন ড. ইউনূস: প্রধান উপদেষ্টাসহ সবার সম্পদ বিবরণী প্রকাশ ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রথমবার ভোট দিচ্ছেন? সাদা ও গোলাপি ব্যালটে ভোটদানের নিয়ম ও ধাপগুলো জেনে নিন প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / ২৭৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

দেশে ডায়াবেটিক ফুট সংক্রান্ত জটিলতার কারণে অঙ্গচ্ছেদের হার অত্যন্ত বেশি। ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনাক্ত হওয়া ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ৮৫ লাখ। বাস্তবে এ সংখ্যা আরও বেশি। ডায়াবেটিস রোগীদের অন্যতম প্রধান সমস্যা হলো পায়ের ক্ষত, যা ডায়াবেটিক ফুট নামে পরিচিত। সময়মতো শনাক্তকরণ ও চিকিৎসা না করালে অঙ্গহানি হওয়ার ঘটনাও ঘটতে পারে।

বিষয়টির দিকে দেশের শীর্ষ সার্জন এবং চিকিৎসকদের নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশের প্রথম পডিয়াট্রি অ্যাসোসিয়েশন। এ উদ্যোগের লক্ষ্য সংক্রমণ, অঙ্গচ্ছেদ এবং লিম্ব স্যালভেশন সমস্যাগুলোর সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির দ্বারা সমাধান করা। যেখানে সহায়ক ভূমিকা পালন করছে একাগ্রা হেলথ।

নতুন এই পডিয়াট্রি অ্যাসোসিয়েশন পায়ের যত্নে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবার প্রয়োগ নিশ্চিত করবে, যা অঙ্গচ্ছেদের ঝুঁকি কমাতে সহায়ক হবে।

বিশ্ব পডিয়াট্রি দিবস উপলক্ষে, ৮ অক্টোবর ঢাকার গ্রিন গার্ডেন, ড্যাফোডিল প্লাজাতে অ্যাসোসিয়েশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. নুরুল আলম। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পায়ের যত্নের ভবিষ্যৎ ও সর্বাধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন।

এই অ্যাসোসিয়েশন বাংলাদেশের চিকিৎসা খাতে এক নতুন মাইলফলক, অসংখ্য রোগীর জন্য আশার আলো নিয়ে আসবে এবং তাদের জীবনমান উন্নত করবে বলে দাবি বক্তাদের।


এ জাতীয় আরো খবর...