শিরোনামঃ
ব্যালটে রায় লেখা শেষ, এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষা দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১৩ ফেব্রুয়ারী ২০২৬ বিপুল ব্যবধানে এগিয়ে হাসনাত আব্দুল্লাহ, নিজ কেন্দ্রে জসিম পেলেন ‘শূন্য’ ভোট ফেনীতে এবি পার্টির প্রার্থী মঞ্জুর ওপর হামলার চেষ্টা, এজেন্টের গাড়ি ভাঙচুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা: উৎসব ও বিচ্ছিন্ন ঘটনার দিনশেষে ফলের অপেক্ষায় দেশ ‘খুব ভালো লাগছে’: কড়া নিরাপত্তায় জীবনের প্রথম ভোট দিলেন তামিম ভোটের সকালে দুঃসংবাদ: খুলনায় বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং অফিসারের মৃত্যু ‘নির্ভয়ে কেন্দ্রে যান, পরিবেশ শান্তিপূর্ণ’: ভোট দিয়ে সেনাপ্রধান ‘এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর’: ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বসন্তের শুরুতে চিকেন পক্সের হানা: প্রতিরোধে পাতে রাখুন ৪ সবজি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

ড. ইউনূস ও ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক / ৬৩ বার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশসহ ৯০টির বেশি দেশের জন্য নতুন শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর কষাকষির পর বাংলাদেশের শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ সরকার ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

জামায়াত আমির তার পোস্টে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে উচ্চ ট্যাক্স হার ঘোষণা করা হয়েছিল, বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় তা কমে ২০ শতাংশে নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

তিনি আরও বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনূস এবং পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্ব কূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ।’

 


এ জাতীয় আরো খবর...