শিরোনামঃ
স্পিকার নেই, এমপিদের শপথ পড়াবেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঢাকার ২০ আসনে কে কত ভোটে জয়ী: একনজরে পূর্ণাঙ্গ ফলাফল সংসদের প্রবীণতম সদস্য খন্দকার মোশাররফ, কনিষ্ঠতম ‘জুলাই যোদ্ধা’ হান্নান মাসউদ নির্বাচনে হেরেছেন একঝাঁক হেভিওয়েট প্রার্থী ২৯৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা: ২১১ আসন পেয়ে বিএনপির নিরঙ্কুশ জয় ‘আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’: তারেক রহমান ‘স্বল্প ব্যবধানে সন্দেহজনক পরাজয়’: ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় অসন্তুষ্ট জামায়াত ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি’ ‘ঈদের উৎসবের মতো ভোট দিয়েছে মানুষ, জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী’: ইসি সানাউল্লাহ হেরেও অনন্য দৃষ্টান্ত: বিজয়ীকে অভিনন্দন জানাতে গভীর রাতে ডিসি অফিসে সারজিস
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ভারতীয় হাইকমিশনারের বৈঠক তারেক রহমানের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক / ৩৬ বার
প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার (১০ জানুয়ারি) বিকালে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে বৈঠকে কী আলোচনা হয়েছে- তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি।

এরপর বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।

এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রায় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকাল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনি পর্যবেক্ষক দল।


এ জাতীয় আরো খবর...