শিরোনামঃ
ব্যালটে রায় লেখা শেষ, এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষা দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১৩ ফেব্রুয়ারী ২০২৬ বিপুল ব্যবধানে এগিয়ে হাসনাত আব্দুল্লাহ, নিজ কেন্দ্রে জসিম পেলেন ‘শূন্য’ ভোট ফেনীতে এবি পার্টির প্রার্থী মঞ্জুর ওপর হামলার চেষ্টা, এজেন্টের গাড়ি ভাঙচুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা: উৎসব ও বিচ্ছিন্ন ঘটনার দিনশেষে ফলের অপেক্ষায় দেশ ‘খুব ভালো লাগছে’: কড়া নিরাপত্তায় জীবনের প্রথম ভোট দিলেন তামিম ভোটের সকালে দুঃসংবাদ: খুলনায় বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং অফিসারের মৃত্যু ‘নির্ভয়ে কেন্দ্রে যান, পরিবেশ শান্তিপূর্ণ’: ভোট দিয়ে সেনাপ্রধান ‘এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর’: ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বসন্তের শুরুতে চিকেন পক্সের হানা: প্রতিরোধে পাতে রাখুন ৪ সবজি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত

নিজস্ব প্রতিবেদক / ৫৮ বার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
আইএসপিআর

সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা-সংক্রান্ত অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।শুক্রবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর উল্লেখ করেছে, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক জনৈক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা-সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই উক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।

ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে ইতোমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে উক্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে। এছাড়াও, তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যত্যয়ের বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশক্রম সেনা আইন অনুযায়ী দায় নিরূপণ (Command Responsibility) করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইএসপিআর আরো বলেছে, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ অরাজনৈতিক, শৃঙ্খলাপরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী তার সকল সদস্যের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...