শিরোনামঃ
স্পিকার নেই, এমপিদের শপথ পড়াবেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ঢাকার ২০ আসনে কে কত ভোটে জয়ী: একনজরে পূর্ণাঙ্গ ফলাফল সংসদের প্রবীণতম সদস্য খন্দকার মোশাররফ, কনিষ্ঠতম ‘জুলাই যোদ্ধা’ হান্নান মাসউদ নির্বাচনে হেরেছেন একঝাঁক হেভিওয়েট প্রার্থী ২৯৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা: ২১১ আসন পেয়ে বিএনপির নিরঙ্কুশ জয় ‘আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ’: তারেক রহমান ‘স্বল্প ব্যবধানে সন্দেহজনক পরাজয়’: ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় অসন্তুষ্ট জামায়াত ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন, সব দলকে নিয়ে সংসদে যাবে বিএনপি’ ‘ঈদের উৎসবের মতো ভোট দিয়েছে মানুষ, জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী’: ইসি সানাউল্লাহ হেরেও অনন্য দৃষ্টান্ত: বিজয়ীকে অভিনন্দন জানাতে গভীর রাতে ডিসি অফিসে সারজিস
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক / ১৩৯৫ বার
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন করে ৩০ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিন শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাবপদ্ধতি ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল ৬ (বিপিএম ৬) অনুসারে এই রিজার্ভের পরিমাণ এখনো ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর বাস্তবে ব্যবহারের উপযোগী রিজার্ভ, যা দিয়ে বৈদেশিক দায় পরিশোধ সম্ভব, তার পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।

রিজার্ভে এই ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে একযোগে কাজ করেছে কয়েকটি অর্থনৈতিক উপাদান। সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর বৈধ পথে প্রবাসী আয় পাঠানো বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে মুদ্রাবাজারে। ডলারের সংকট কমে আসায় কেন্দ্রীয় ব্যাংকও গত ১০ মাসে রিজার্ভ থেকে আর ডলার বিক্রি করেনি, যা রিজার্ভকে স্থিতিশীল রাখার পেছনে বড় ভূমিকা রেখেছে।

এদিকে একের পর এক বৈদেশিক সহায়তা চুক্তি কার্যকর হওয়ায় রিজার্ভে যুক্ত হচ্ছে নতুন ঋণের অর্থ। বিশ্বব্যাংক, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি), জাপান, ওপেক ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন অংশীদারদের কাছ থেকে চলতি মাসেই প্রায় ৯০ কোটি ডলার ঋণ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। জুনের মধ্যেই আরও প্রায় ২৪০ কোটি ডলার রিজার্ভে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, এসব অর্থ যুক্ত হলে জুন মাস শেষে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

এসব ঋণ দীর্ঘমেয়াদি ও কম সুদের হওয়ায় তা রিজার্ভের ওপর তাৎক্ষণিক চাপ তৈরি করবে না। বরং এই অর্থ দিয়ে বাজেট বাস্তবায়ন, ব্যাংক খাত ও রাজস্ব সংস্কারে কাজ হবে।


এ জাতীয় আরো খবর...