শিরোনামঃ
ব্যালটে রায় লেখা শেষ, এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষা দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১৩ ফেব্রুয়ারী ২০২৬ বিপুল ব্যবধানে এগিয়ে হাসনাত আব্দুল্লাহ, নিজ কেন্দ্রে জসিম পেলেন ‘শূন্য’ ভোট ফেনীতে এবি পার্টির প্রার্থী মঞ্জুর ওপর হামলার চেষ্টা, এজেন্টের গাড়ি ভাঙচুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা: উৎসব ও বিচ্ছিন্ন ঘটনার দিনশেষে ফলের অপেক্ষায় দেশ ‘খুব ভালো লাগছে’: কড়া নিরাপত্তায় জীবনের প্রথম ভোট দিলেন তামিম ভোটের সকালে দুঃসংবাদ: খুলনায় বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং অফিসারের মৃত্যু ‘নির্ভয়ে কেন্দ্রে যান, পরিবেশ শান্তিপূর্ণ’: ভোট দিয়ে সেনাপ্রধান ‘এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর’: ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বসন্তের শুরুতে চিকেন পক্সের হানা: প্রতিরোধে পাতে রাখুন ৪ সবজি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক / ৭৫ বার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
Dhaka is holding trade talks with Washington
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | ফাইল ছবি

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশী পণ্যের ওপর আমেরিকার পাল্টা শুল্কহার কমার প্রতিক্রিয়ায় শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় একথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য এটি একটি সফলতা।’

নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, ‘২০ শতাংশ শুল্কের সঙ্গে অন্য কোন শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজিকরণ করা হবে। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না। পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে।’

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তা আরও কমিয়ে আনা হবে।’


এ জাতীয় আরো খবর...