শিরোনামঃ
ব্যালটে রায় লেখা শেষ, এখন শ্বাসরুদ্ধকর অপেক্ষা দৈনিক দিনবদল: প্রিন্ট ভার্সন : ১৩ ফেব্রুয়ারী ২০২৬ বিপুল ব্যবধানে এগিয়ে হাসনাত আব্দুল্লাহ, নিজ কেন্দ্রে জসিম পেলেন ‘শূন্য’ ভোট ফেনীতে এবি পার্টির প্রার্থী মঞ্জুর ওপর হামলার চেষ্টা, এজেন্টের গাড়ি ভাঙচুর ভোটগ্রহণ শেষ, চলছে গণনা: উৎসব ও বিচ্ছিন্ন ঘটনার দিনশেষে ফলের অপেক্ষায় দেশ ‘খুব ভালো লাগছে’: কড়া নিরাপত্তায় জীবনের প্রথম ভোট দিলেন তামিম ভোটের সকালে দুঃসংবাদ: খুলনায় বিএনপি নেতা ও ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং অফিসারের মৃত্যু ‘নির্ভয়ে কেন্দ্রে যান, পরিবেশ শান্তিপূর্ণ’: ভোট দিয়ে সেনাপ্রধান ‘এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর’: ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বসন্তের শুরুতে চিকেন পক্সের হানা: প্রতিরোধে পাতে রাখুন ৪ সবজি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৬৪ বার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

২০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা হিসেবে দেখছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা এ কথা জানান।

ওই পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ। অ্যানাদার সাকসেস অফ ইন্টেরিম গভর্নমেন্ট’।

যুক্তরাষ্ট্র যেসব দেশ থেকে পণ্য আমদানি করে, সেসব দেশের ওপর গত ২ এপ্রিল পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের ৫৭টি দেশের ওপর বিভিন্ন হারে বাড়তি পাল্টা শুল্ক বসানো হয়। তখন বাংলাদেশের পণ্যের ওপর বাড়তি শুল্ক ছিল ৩৭ শতাংশ। তিন মাসের জন্য এ সিদ্ধান্ত স্থগিত রাখার পর ডোনাল্ড ট্রাম্প গত ৮ জুলাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক হবে ৩৫ শতাংশ, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন।


এ জাতীয় আরো খবর...