শিরোনামঃ
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন চলতি মাসের শেষ দিকে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পর্যটন খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়ার বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি ডপলার রিসার্চের জরিপ: প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

২০২৪ সালে শেফালির মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী, জন্মছক ভাইরাল

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত বলিউড অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালা। শুক্রবার (২৭ জুন) গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্

হাসিখুশি, প্রাণোচ্ছ্বল শেফালীর এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ও অনুরাগীরা। তবে জানেন কি, ২০২৪ সালেই ভারতীয় এক জ্যোতিষী শেফালীর জন্মছক দেখে তার আকস্মিক মৃত্যুর আভাস দিয়েছিলেন? অভিনেত্রীর মৃত্যুর পর সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়াতে।

ওই বছরই জ্যোতিষী ও পডকাস্টার পরেশ ছাবড়ার একটি শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শেফালি জারিওয়ালা। সেখানেই জন্মছক বিশ্লেষণ করে পরেশ বলেন, ‘চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা খুবই বিপজ্জনক। এর সঙ্গে বুধ যোগ হলে তা আকস্মিক মৃত্যু বা বড় ক্ষতির ইঙ্গিত দেয়। শেফালি, আপনার জন্মছকে এই ভয়ংকর সংযোগ রয়েছে।’

Sefali.1শেফালি জারিওয়ালা। ছবি: সংগৃহীত

ভিডিওতে দেখা যায়, মনোযোগ দিয়ে জ্যোতিষীর কথা শুনছিলেন শেফালি। যদিও তিনি এসব বিশ্বাস করেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।

শেফালির মৃত্যুর পর সেই পডকাস্টের ক্লিপ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই বলছেন, ‘ভবিষ্যদ্বাণীটা হুবহু মিলিয়ে গেল।’ কেউ কেউ আবার প্রশ্ন তুলছেন- এটা কি নিছক কাকতাল, নাকি জ্যোতিষশাস্ত্রের বাস্তব প্রভাব?

পডকাস্টে শেফালি জানিয়েছিলেন, ১৫ বছর বয়সে ধরা পড়া মৃগীরোগ কীভাবে তার বলিউড ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ‘কাঁটা লাগা’ গানের পর ব্যাপক জনপ্রিয়তা পেলেও, শারীরিক জটিলতার কারণে বড় সুযোগগুলো হারাতে হয়েছে তাকে।

 

তার এই খোলামেলা স্বীকারোক্তি ও ভবিষ্যদ্বাণীর ভিডিও- দুটিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

বলিউডের অনেকেই বলছেন, ‘এক সময়ের আলোড়ন তোলা আইকন, যিনি ডিস্কোতলাকে নতুন মাত্রা দিয়েছিলেন, তার এমন বিদায় মেনে নেওয়া কঠিন।’


এ জাতীয় আরো খবর...