শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সেঞ্চুরিতে ভারতীয় তারকার রেকর্ড

নিজস্ব প্রতিবেদক / ১৭০ বার
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৫১ বলে সেঞ্চেুর করে অনন্য কীর্তি গড়লেন ভারতীয় তারকা স্মৃতি মান্ধানা।

শনিবার ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৬২ বলে ১১২ রানের চমৎকার ইনিংস খেলেন মান্ধানা। এই সংস্করণে তার প্রথম শতকের ইনিংসটি গড়া ১৫ চার ও ৩ ছক্কায়।

ভারতের প্রথম ও বিশ্বের পঞ্চম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়লেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে মান্ধানার সেঞ্চুরি আছে ২টি, ওয়ানডেতে ১১টি।

মান্ধানার আগে ইংল্যান্ডের হিদার নাইট ও ট্যামি বাউমন্ট, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার বেথ মুনি তিন সংস্করণেই সেঞ্চুরি করেছেন।

ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন মান্ধানার। তিনি ছাড়িয়ে গেছেন ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারমানপ্রিত কৌরের ১০৩ রান। এই দুজন ছাড়া শতকের স্বাদ পাননি দলটির আর কোনো ক্রিকেটার।

২১০ রানের পুঁজি গড়ে ইংল্যান্ডকে স্রেফ ১১৩ রানে গুটিয়ে দিয়েছে সফরকারী ভারত। ৯৭ রানের বিশাল জয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে মান্ধানারা।


এ জাতীয় আরো খবর...