শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ববি হাজ্জাজ ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়: আইনমন্ত্রী শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি চালুর উদ্যোগ নিয়েছে সরকার: অনিন্দ্য ইসলাম বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল ও জাতীয় স্বার্থের প্রশ্ন খেলাপি আতঙ্কে থমকে প্রণোদনা নতুন আলোচনা রিকনসিলিয়েশন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

পাকিস্তানকে ৩.৪ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে চীন

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

পাকিস্তানের জন্য ৩.৪ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন করেছে চীন, যা সম্প্রতি পাওয়া অন্যান্য বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে মিলিয়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারে উন্নীত করবে বলে রোববার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

সূত্রটি জানায়, বেইজিং পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা ২.১ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন করেছে, যা গত তিন বছর ধরে সেই রিজার্ভে জমা ছিল। একইসঙ্গে, দুই মাস আগে ইসলামাবাদ যে ১.৩ বিলিয়ন ডলারের বাণিজ্যিক ঋণ পরিশোধ করেছিল, সেটিও পুনরায় অর্থায়ন করা হয়েছে।

এছাড়া, মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরেকটি ১ বিলিয়ন ডলার এবং বহুপাক্ষিক অর্থায়ন থেকে ৫০ কোটি ডলারও পাকিস্তান পেয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘এতে আমাদের রিজার্ভ আইএমএফের লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে।


এ জাতীয় আরো খবর...