শিরোনামঃ
রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শেফালির মৃত্যু নিয়ে অমানবিকতা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

বলিউডে ‘কাঁটা লাগা’ গার্ল হিসেবে পরিচিত ছিলেন অভিনেত্রী শেফালি জারিওয়ালা। গেল শুক্রবার (২৭ জুন) রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।

শেফালির মৃত্যুর পর পাপারাজ্জিদের বাড়াবাড়ি নিয়ে ক্ষেপেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা এক পোস্টে এই অভিনেতা লিখেছেন, ‘শেফালির মৃত্যুকে এত অমানবিকভাবে সংবাদে পরিণত করা হলো। আমি বুঝি না কেন কোনো তারকা মারা গেলে তার মৃত্যু ও তার পরিবারের শোককে এত ফলাও করে প্রচার করার প্রয়োজন পড়ে?’

তার কথায়, ‘প্রত্যেকেই এর কারণে অপ্রস্তুত হয়ে পড়েন তবুও এই কাজ থামে না। কীভাবে এটা সম্ভব? আমার সংবাদমাধ্যমের বন্ধুদের কাছে আমার অনুরোধ, কারো শেষযাত্রা যেন এভাবে সংবাদে পরিণত না করা হয়, সেদিকে নজর রাখুন।’

শনিবার মুম্বাইয়ে শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তবে শেফালিকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে তার শেষকৃত্য পর্যন্ত সব জায়গাতেই পাপারাজ্জিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পাপারাজ্জিদের এমন কর্মকাণ্ড দেখেই ক্ষোভ ঝাড়লেন বরুণ।


এ জাতীয় আরো খবর...