শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

জোকোভিচের স্বপ্নপূরণের শেষ সুযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

২০২৩ সালের ইউএস ওপেনে ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম ট্রফি জিতে মার্গারেট কোর্টের রেকর্ড ছুঁয়েছিলেন নোভাক জোকোভিচ। তখন মনে হচ্ছিল, নারী-পুরুষ মিলিয়ে এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তার একার করে নেওয়া সময়ের ব্যাপার মাত্র।

কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার দেখা পাননি সার্বিয়ান টেনিস সম্রাট। জোকোভিচের অপেক্ষা বাড়িয়ে শেষ ছয়টি গ্র্যান্ড স্লাম ট্রফি ভাগাভাগি করে নিয়েছেন টেনিসের নতুন প্রজন্মের দুই নক্ষত্র কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার।

আজ শুরু হতে যাওয়া উইম্বলডনকে ধরা হচ্ছে ৩৮ বছর বয়সি জোকোভিচের স্বপ্নপূরণের শেষ সুযোগ। এবারের উইম্বলডনে না পারলে ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা হয়তো কখনোই জেতা হবে না জোকোভিচের।

রজার ফেদেরাকে আটবার উইম্বলডন জয়ের রেকর্ডও হয়তো স্পর্শ করা হবে না। পড়তি ফর্মের কারণে এবারের আসরে ষষ্ঠ বাছাই হিসাবে খেলছেন গত দুই আসরের ফাইনালে আলকারাজের কাছে হারা জোকোভিচ। এবার না পারলে বছর শেষে টেনিসকে বিদায় জানিয়ে দিতে পারেন তিনি।

টিকে থাকলে সেমিফাইনালে নাম্বার ওয়ান সিনারের মুখোমুখি হতে পারেন জোকোভিচ। ফাইনালে প্রতিপক্ষ হতে পারেন হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশী আলকারাজ।

মেয়েদের এককে বর্তমান চ্যাম্পিয়ন বারবোরা ক্রেজিকোভা চোটের সঙ্গে লড়াই করায় ফেভারিট ভাবা হচ্ছে শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা, দ্বিতীয় বাছাই কোকো গফ ও ইগা সিওনতেককে।


এ জাতীয় আরো খবর...