শিরোনামঃ
রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

মাহিয়া মাহির মৃত্যু গুজব, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন তারকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। সম্প্রতি এমনই এক ভিত্তিহীন গুজবের শিকার হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তার মৃত্যুর খবরে হতবাক অনেকে। তবে মাহি নিজেই সামাজিক মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন

মাহি রোববার (২৯ জুন) ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি আছি, মরি নাইরে ভাই।’ এর মাধ্যমে তিনি গুজবকারীদের উদ্দেশ্যে কটাক্ষ করেই জানান দিলেন, এই খবর সম্পূর্ণ মিথ্যা। সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক গ্রুপ এবং পেইজে ‘বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—এই শিরোনামে বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এই গুজব ছড়িয়ে পড়ার পরপরই মাহি তার ভক্ত ও অনুসারীদের আশ্বস্ত করতে ফেসবুকে লেখেন, তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।


এ জাতীয় আরো খবর...