শিরোনামঃ
বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার তেহরানে খামেনির জানাজায় রেকর্ড জনসমাগমের আশা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে সাভার থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৬৫ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

রাজধানীর ভাটারা এলাকা থেকে ‘নিখোঁজ’ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে (পিউলি) সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রোববার (২৯ জুন) দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়।

এর আগে জানা যায়, ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর ফেরেননি এইচএসসি পরীক্ষার্থী মাহিরা। তিনি সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী।

রোববার (২৯ জুন) সকালে পরীক্ষার জন্য তিনি বাসা বের হয়েছিলেন বলে জানান তার পরিবার। এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করা হয়েছে বলেও জানান তারা।

জিডিতে উল্লেখ করা হয়েছিল, মাহিরা বিনতে মারুফ (পিউলি) সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য মিরপুর কলেজে যেতে বাসা থেকে বের হন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাননি।

নিকটাত্মীয় এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি বলেও জানানো হয়েছিল।


এ জাতীয় আরো খবর...