শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

বিপিএলে অংশ নিতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’

নিজস্ব প্রতিবেদক / ১৯৯ বার
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

ঢাকা, ৩০ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী একটি কোম্পানি।

বিপিএলের পরবর্তী আসরে দল নিতে চায় সায়ান’স গ্লোবাল নামের কোম্পানিটি। ইতোমধ্যেই বিসিবিকে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে তারা। যোগাযোগের জন্য কোম্পানির ওয়েবসাইটে লন্ডনের ঠিকানা দেওয়া আছে।

কোম্পানিটির মালিক লন্ডনভিত্তিক ব্যবসায়ী আহমেদ জামিল আজ মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, আমাদের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখবেন তারা। নোয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণ করবেন। আমরা নোয়াখালীর নামে দল কিনতে চাই। আমরা অন্য কোনও নাম নেব না। আমরা নোয়াখালীকে প্রচার করতে চাই।’

এই নামে কোনও ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে কিনা সে বিষয়ে আজকের চলমান বিসিবি পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘একটি বোর্ড সভা আছে। সেই বোর্ড সভায়, নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে এবং হলে তারা আমাদের জানাবে কি  কি নথিপত্র প্রয়োজন।


এ জাতীয় আরো খবর...