শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

হলি আর্টিজান হামলার ৯ বছর আজ

নিজস্ব প্রতিবেদক / ১৮২ বার
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

আজ ১ জুলাই, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হলো। ২০১৬ সালের এই দিনে সংঘটিত ভয়াবহ ঘটনায় নিহত হন ২২ জন, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক। ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হিসেবে বিবেচিত।

সেদিন রাত পৌনে ৯টার দিকে খবর আসে, গুলশান ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির পাঁচ সদস্য রেস্টুরেন্টটিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি ছিলেন। বাংলাদেশিদের মধ্যে একজনের দ্বৈত নাগরিকত্ব ছিল।

এই হামলা ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা শহীদ হন। রাতভর উত্তেজনার পর পরদিন সকালে সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনী ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামে অভিযান চালায়। অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।

জঙ্গিগোষ্ঠী আইএস তাদের বার্তা সংস্থা ‘আমাক’-এর মাধ্যমে হামলার দায় স্বীকার করে। তবে বাংলাদেশ সরকার সব সময়ই দাবি করে, এই হামলার পেছনে স্থানীয় জঙ্গিরাই দায়ী।

হলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। তারা হলেন—জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ। মামলায় মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেওয়া হয়।


এ জাতীয় আরো খবর...