শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক / ১৬১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মোটরসাইকেল আমদানিতে জালিয়াতি ও অনিয়ম বন্ধে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সদর দপ্তরের অনুমোদন ছাড়া কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না—এমন নির্দেশ দেওয়া হয়েছে বিআরটিএর সব সার্কেল অফিসকে।

বিআরটিএ জানিয়েছে, সম্প্রতি কিছু অসাধু আমদানিকারক মোটরসাইকেল সেমি নকড ডাউন (এসকেডি) বা কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) অবস্থায় এনে তা কমপ্লিটলি বিল্ড ইউনিট (সিবিইউ) হিসেবে রেজিস্ট্রেশন করছে। অনেক সময় আমদানির কাগজপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করে ভুলভাবে রেজিস্ট্রেশন করানো হচ্ছে।

এছাড়াও কিছু আমদানিকারক ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন বাইককে ১৬৫ সিসি বা তার চেয়ে কম দেখিয়ে কাস্টমস থেকে ছাড় করিয়ে বিআরটিএতে রেজিস্ট্রেশনের চেষ্টা করছে, যা স্পষ্টতই আইনবিরোধী।

৩১ জুলাই ২০২৫-এর পর থেকে সিবিইউ/এসকেডি হিসেবে আমদানি করা বাইকের চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা সদর দপ্তরের অনুমোদন ছাড়া কোনো অবস্থায় রেজিস্ট্রেশন করা যাবে না। এসব তথ্য যাচাই করে বিআরটিএ সদর দপ্তর থেকে আইএস-এ আপলোড করা হবে।

এরপর সার্কেল অফিসগুলো সেই তালিকা অনুযায়ী রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে। এই নির্দেশনা লঙ্ঘন হলে বিআরটিএ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মোটরসাইকেল আমদানিতে স্বচ্ছতা নিশ্চিত করা, শুল্ক ফাঁকি রোধ, জালিয়াতি প্রতিরোধ এবং আইনগত রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চিত করাই বিআরটিএ’র মূল লক্ষ্য বলে জানিয়েছে সংস্থাটি।


এ জাতীয় আরো খবর...