শিরোনামঃ
২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ববি হাজ্জাজ ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক ধারাবাহিক চীন সফর দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে: জনপ্রশাসন উপদেষ্টা ১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়: আইনমন্ত্রী শেখ হাসিনা সরকারের কারণেই বর্তমানে বিদ্যুৎ সংকট: চিফ হুইপ নিউমুরিং টার্মিনাল চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি চালুর উদ্যোগ নিয়েছে সরকার: অনিন্দ্য ইসলাম বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল ও জাতীয় স্বার্থের প্রশ্ন খেলাপি আতঙ্কে থমকে প্রণোদনা নতুন আলোচনা রিকনসিলিয়েশন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

হজ শেষে দেশে ফিরেছেন ৬৫ হাজার হাজি

নিজস্ব প্রতিবেদক / ১৬৪ বার
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

চলতি বছর হজ পালন শেষে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি। আর হজ করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ৪২ জন বাংলাদেশি। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত ১৭৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮২টি ফ্লাইটে ২৯ হাজার ৮৬০ জন এবং সৌদিয়া এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ২২৮ জন এবং সৌদি আরবের আরেক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাসের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৭৭৬ জন হাজি দেশে ফিরেছেন।

ধর্ম মন্ত্রণালয় বলেছেন, ইতোমধ্যে ফিরতি পথের ৭৯ শতাংশ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটে ৭৬ শতাংশ হাজি দেশে ফিরেছেন।

গত ৫ জুন অনুষ্ঠিত হজের জন্য এবার সৌদি আরবে যান ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে যে ৪২ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩১ জনই পুরুষ ও ১১ জন নারী।বর্তমানে আরও ২২ জন হজযাত্রী সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এ জাতীয় আরো খবর...