শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

সুন্নতের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে চাই: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ বার
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সমাজে নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে গুরুত্বারোপ করে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন বলেছেন, মসজিদের মাধ্যমে আমরা সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও সুন্নতের শিক্ষা ছড়িয়ে দিতে চাই এবং বেদাত থেকে সমাজকে রক্ষা করতে চাই।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড কড়িয়ার দিঘীরপাড় এলাকায় বহুল প্রতীক্ষিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. খালিদ হোসেন বলেন, যত বেশি মসজিদ হবে মানুষ তত বেশি নামাজি হবে এবং নামাজির সংখ্যাও বৃদ্ধি পাবে। আমরা মসজিদ করে দিচ্ছি, আপনাদের দায়িত্ব হলো মসজিদকে আবাদ রাখা। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ইসলামের সঠিক জ্ঞানের বাতিঘর। ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ জাতীয় আরো খবর...