শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

যুদ্ধের পর সাইপ্রাসে ইহুদিদের ঢল

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

ইসরাইলি দৈনিক “ইয়েদিওত আহারনোত” এক প্রতিবেদনে লিখেছে: ইসরাইলি সম্পদশালীরা প্রচুর পরিমাণে  এপার্টমেন্ট কেনায় সাইপ্রাসের জনগণের মধ্যে ইসরাইল বিরোধী ক্ষোভ ও ঘৃণা বহুগুণে বেড়েছে। এই ইসরাইলি সংবাদপত্রের মতে, সাইপ্রাসের  মাটিতে আধিপত্য বিস্তারের জন্য ইসরায়েলি-ইহুদিবাদীদের পরিকল্পনা সম্পর্কে এরই মধ্যে আতঙ্ক তৈরি হযেছে এবং এ বিষয়টি সাইপ্রাসের রাজনৈতিক এবং সংবাদ মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্যাপকহারে ইসরাইলিদের সাইপ্রাসে আগমন নিয়ে বিতর্ক তখনই জোরদার  হয়েছে যখন, সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম দল বামপন্থী আকেল পার্টির সম্মেলনে দলের মহাসচিব স্টেফানোস স্টেফানো তীব্র ইহুদি-বিরোধী বক্তব্য দিয়েছিলেন এবং সতর্ক করেছিলেন যে সাইপ্রাসের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছাকাছি কৌশলগত এলাকায় ইহুদিবাদীদের জমি ও ঘরবাড়ি ক্রয় সেদেশের সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি।

স্টেফানো বলেছেন যে ফিলিস্তিনে যা ঘটেছে ঠিক একইভাবে তা সাইপ্রাসেও ঘটতে পারে, কারণ ফিলিস্তিনেও ইহুদিবাদীরা ধীরে ধীরে জমি ক্রয করে সেখানে তাদের আবাস গড়ে তুলেছিল।

সাইপ্রাস আকেল পার্টির মহাসচিব আরও বলেন যে ইহুদিবাদীদের দ্বারা সাইপ্রাসে সম্পত্তি ক্রয় একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যার মধ্যে রয়েছে ইহুদি বসতি, ধর্মীয় স্কুল, ইহুদি উপাসনালয় স্থাপন এবং সেদেশে ইহুদিবাদীদের অর্থনৈতিক প্রভাব বৃদ্ধি।


এ জাতীয় আরো খবর...