শিরোনামঃ
ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন ডা. জুবাইদা রহমান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পিংক বাস: প্রয়োজনীয়, কিন্তু সম্পূর্ণ সমাধান নয় জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা মার্কিন আদালতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল গ্যাস সংকট: তবু অর্ডার কমেনি পোশাক কারখানায রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ কম বিএনপির মন্ত্রিসভার আকার বেড়ে হলো বায়ান্ন, উপদেষ্টার সংখ্যা সর্বোচ্চ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫
টেক্সাসে আকস্মিক বন্যা

প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শুক্রবার ভয়াবহ এই বন্যা আঘাত হানার পর থেকে এ পর্যন্ত নদীর তীর ও আশপাশের এলাকা থেকে ৮২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো ৪০ জন নিখোঁজ রয়েছেন।

নিহতদের মধ্যে ২৮ জন শিশুসহ ৬৮ জনই কেরি কাউন্টির, যেখানে নদী তীরবর্তী এক ক্রিশ্চিয়ান গার্লস ক্যাম্প বন্যার পানিতে ডুবে গিয়েছিলো। ওই ক্যাম্পে থাকা শিশুদের মধ্যে দশটি মেয়ে শিশু ও একজন কাউন্সিলর এখনো নিখোঁজ।

এদিকে, ওই অঞ্চলে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস আছে এবং এর ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হবার আশংকা আছে। শুক্রবার ওই নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে গেলে ওই বিপর্যয় দেখা দেয়।


এ জাতীয় আরো খবর...