শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ফুটবলকে বিদায় জানালেন রাকিটিচ

ফুটবলকে বিদায় জানিয়েছেন বার্সেলোনা ও ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। সোমবার এই ঘোষণা দেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। খবর ইএসপিএন ফুটবলের।

রাকিটিচ সর্বশেষ নিজের দেশের ক্লাব হায়দুক স্প্লিটের হয়ে খেলেছিলেন। এর আগে, সৌদি প্রো লিগের আল শাবাব ক্লাবে কিছু দিন ছিলেন তিনি।

সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে বিদায়ের বার্তা দেন রাকিটিচ। তিনি লেখেন– ফুটবল, তুমি আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছো।

তিনি আরও লেখেন, তুমি আমাকে অনন্য পথ আর হাজারও গল্পের অভিজ্ঞতা দিয়েছো। তুমি আমাকে একটি সুন্দর পরিবার ও এমন সব মুহূর্ত দিয়েছো, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।

বার্সেলোনার সোনালি সময়ে রাকিটিচ ছিলেন যেন নীরব সৈনিক। ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে বার্সাকে শিরোপা জেতান। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করেন তিনি। লাল-সাদা জার্সিতে ১০৬ ম্যাচে ১৫ গোলও আছে তার।

এর আগে, ২০২০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন এই মিডফিল্ডার।


এ জাতীয় আরো খবর...