শিরোনামঃ
নিরাপত্তা হুমকি অনুধাবনে উদ্বেগজনক ব্যর্থতা ১,০৬২ কোটি টাকার সম্পদ জব্দ; হাসিনা-জয়-পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির হবে: ধর্মমন্ত্রী বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনা হবে নতুন একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন পর্যটন খাতের উন্নয়ন ও প্রচারে ইউএন ট্যুরিজমের সহযোগিতা চায় বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি : মাহদী আমিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

এ মাসেই আসছে স্যামসাং ও ভিভোর ফোল্ডিং স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক / ১৬৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ভাঁজযোগ্য নতুন অ্যান্ড্রয়েড লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং চীনা সংস্থা ভিভো। এই মাসের তৃতীয় সপ্তাহে দুটি ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনার কথা রয়েছে স্যামসাংয়ের। সেগুলো হচ্ছে, জ়েড ফ্লিপ ৭ এবং জ়েড ফোল্ড ৭। এ ছাড়া প্রথম ফোনটির লাইটার ভার্সানও গ্রাহকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাণকারী সংশ্লিষ্ট সংস্থাটির। পাশাপাশি ওয়াচ ৮ এবং ওয়াচ ৮ ক্লাসিক লঞ্চ করার কথা রয়েছে তাদের।

অন্যদিকে, ভিভো যে নতুন ফোল্ডিং ফোন নিয়ে আসছে তার নাম এক্স ফোল্ড ফাইভ। চীনের বহুজাতিক প্রযুক্তি সংস্থা যা স্মার্টফোন উৎপাদনকারী সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট মুঠোফোনটি ভাঁজ করলে সেটা আইফোনের থেকেও পাতলা হয়ে যাবে। এতে থাকছে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স পাবেন গ্রাহক।

ফোল্ডিং স্মার্টফোন ব্যবহারকারীদের একটা বড় অংশের অভিযোগ, ফোনের ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। যদিও ভিভো জানিয়েছে, ভাঁজ করা মুঠোফোন তৈরির সময়ে এ দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে উৎপাদনকারী সংস্থাটি। এতে এক্স ফোল্ড ফাইভে ৬,০০০ এমএইচ ব্যাটারি থাকছে। ফলে প্রতিযোগিতার বাজারে এটি স্যামস্যাংকে টেক্কা দিতে পারে বলেও মনে করছেন অনেকেই।

 


এ জাতীয় আরো খবর...