শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

জোটার মৃত্যুর রহস্য নিয়ে যা জানালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ১৭৩ বার
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫

স্প্যানিশ পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিলো, গাড়ির চাকা ফেটে আগুন ধরে যাওয়ার পর ঘটনাস্থলেই নিহত হন জোটা ও তার ভাই। তবে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পেছনে অতিরিক্ত গতিকেই প্রধান কারণ হিসেবে দেখছে স্প্যানিশ পুলিশ।

স্পেনের সিভিল গার্ড মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে জানায়, ‘গাড়ির চাকার চিহ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, এটি স্পিড লিমিট অতিক্রম করেছিল। এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাড়ি চালাচ্ছিলেন দিয়েগো জোটা।’

জোটার গাড়ি দুর্ঘটনার মৃত্যুর কিছুদিন আগে দীর্ঘদিনের প্রমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন পর্তুগিজ এই তারকা। তাদের তিনটি সন্তানও আছে।


এদিকে লিভারপুলের সঙ্গে আরও দুই বছরের চুক্তি ছিল জোটার। পর্তুগালের এই তারকা মারা গেলেও, তার চুক্তির বাকি অর্থ পরিবারকে দেয়া হবে বলে নিশ্চিত করেছে জোটার ক্লাব লিভারপুল। লিভারপুল থেকে প্রতি সপ্তাহে এক লাখ ৪০ হাজার পাউন্ড করে (বছরে ৭২ লাখ ৮০ হাজার পাউন্ড) পেতেন পর্তুগিজ ফুটবলার। অর্থাৎ দুই বছরে ১ কোটি ৫৫ লাখ ৬০ হাজার পাউন্ড পাবে জোটার পরিবার।  


এ জাতীয় আরো খবর...