শিরোনামঃ
চার বছরে দারিদ্র্যসীমার নিচে আরও ৮০ লাখ মানুষ: বিশ্বব্যাংকের সতর্কবার্তা স্টার্টআপে অর্থায়ন খরা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা আকাশে আয়ের নতুন দিগন্ত, কতটা প্রস্তুত বিমান? কাগজে ৪৮ হাজার কমিটি, বাস্তবে নেই মশা মারার উদ্যোগ আমদানি করা জ্বালানির চেয়ে সাশ্রয়ী: সৌরবিদ্যুতে জোর দিচ্ছে সরকার বিশ্বের ৫০০ ভালো শহরের তালিকায় নেই বাংলাদেশের কোনো শহর কোমর ব্যথায় করণীয় জ্বালানি আমদানি ও বিদ্যুৎ নেটওয়ার্ক সচল: কঠিন শর্তের ৩৩০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ২০৩৪ সালের মধ্যে অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে : ববি হাজ্জাজ ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

৫ ঘণ্টা অবরোধের পর বনানীতে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

প্রায় ৫ ঘণ্টা ধরে অবরোধ করার পর রাজধানীর বনানীর সড়ক থেকে সরেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা সড়ক ছাড়লে সাড়ে ৬টায় মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং শুরু হয়।

রাজধানীর বাইরের সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধের কারণে দুপুর দেড়টা থেকে মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং বন্ধ হয়ে যায়।

ঢাকা জেলার সিএনজি চালকদের দাবি, ঢাকা জেলার অন্তর্গত সিএনজিগুলোকে ঢাকা মহানগরে চলতে দিতে হবে। এর জন্য কোনো ধরনের মামলা দিতে পারবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকাল ১০টা থেকে বিআরটিএর সদর দফতরের সামনে অবস্থান নেয়া শুরু করেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির অন্তর্গত সিএনজিচালকরা।

তাদের উপস্থিতি বাড়তে থাকলে দুপুর ১টার কিছু সময় পর থেকে প্রধান সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়।

এক পর্যায়ে আন্দোলনরত চালকরা বিআরটিএ ভবন ঘেরাও করে রাখেন। তারা কাউকে ভেতরে ঢুকতে বা ভেতর থেকে বাইরে বের হতে দিচ্ছিলেন না। সময় সংবাদের প্রতিনিধি জানিয়েছেন, সেনাবাহিনীর ৩০-৪০ জন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদের হস্তক্ষেপে যান চলাচল শুরু হয়।


এ জাতীয় আরো খবর...