শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এখন একটাই—২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে ড. ইউনূসও এমনটাই বলেছেন। এর কোনো ব্যতিক্রম হবে না।’

সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। পরে সমাবেশ থেকে একটি মিছিল বের হয়ে কাকরাইল, মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

তারেক রহমানকে নিয়ে ‘অপপ্রচার’ এবং মিটফোর্ডসহ সারাদেশে সংঘটিত ‘নির্মম হত্যাকাণ্ডের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘মিটফোর্ডের ঘটনাকে ঘিরে কিছু রাজনৈতিক মহল দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চায় না দেশে নির্বাচন হোক, মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। তারা ভেবেছে আমাদের দমন করে ফেলবে। কিন্তু বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো—পুড়ে ছাই হয়, আবার জেগে ওঠে।’


এ জাতীয় আরো খবর...