শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক / ১৪৭ বার
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
বেনজীর আহমেদ
বেনজীর আহমেদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা তার সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে অবস্থিত বেনজীরের দুটি স্থাবর সম্পত্তি, যার প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার ডলার, ক্রোক করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা তার নামে খোলা মোট চারটি ব্যাংক হিসাবও ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে আবেদনটি দাখিল করেন। আবেদনে বলা হয়, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে এসব সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে নিজের ও স্বজনদের নামে থাকা সম্পদ গোপনে হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে রাষ্ট্রের পক্ষে এসব সম্পদ বাজেয়াপ্তের সম্ভাবনা ক্ষুণ্ন হতে পারে। তাই মামলার চার্জশিট দাখিলের আগেই সংশ্লিষ্ট সম্পদ জব্দ করা জরুরি বলে উল্লেখ করা হয়।


এ জাতীয় আরো খবর...