শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

প্রাথমিকে ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক / ২০৭ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল (সোমবার, ১৫ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।’

প্রধান উপদেষ্টা পিএসসির সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং বদলি নীতিমালার সংস্কার চেয়ে বলেন, ‘সুপরিকল্পিত বদলির ব্যবস্থা থাকতে হবে। তদবিরনির্ভর বদলি বন্ধ করতে হবে।’

নারীবান্ধব অবকাঠামো গড়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি স্কুল ভবন নির্মাণ কমিটিতে নারী স্থপতি রাখতে হবে, যাতে ছাত্রীদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নির্মাণ পরিকল্পনা হয়।’

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘শিশুদের ভবিষ্যতের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই হবে।’


এ জাতীয় আরো খবর...