শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১৫১ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় স্কুলছাত্রীর দাদী ও ভাবিকে হত্যার অভিযোগ উঠেছে। ছুরিকাঘাত করা হয়েছে ওই স্কুলছাত্রীকেও। বুধবার (১৬ জুলাই) রাতে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বন্যাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো একই এলাকার যুবক সৈকত। বন্যা তা প্রত্যাখ্যান করায় স্কুল যাতায়াতের পথে তাকে উত্যক্ত করতো সে।

এ নিয়ে কয়েক দফা সালিশ বৈঠক হয় এলাকায়। এরই জেরে রাত সাড়ে ৮টার দিকে ঐ স্কুলছাত্রীর বাসায় ঢুকে বন্যাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। তাকে বাঁচাতে দাদী লাইলী বেওয়া ও ভাবি হাবিবা ইয়াসমিন এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত।

পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।


এ জাতীয় আরো খবর...