শিরোনামঃ
 পোশাক কারখানার অব্যবহৃত জায়গায় সৌর প্যানেল : মিলতে পারে ১৭৬৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ডিজিটাল নজরদারিতে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শৃঙ্খলা গ্যাস সংকটে স্থবির কারখানা: চাকরি হারানোর আতঙ্কে লাখো শ্রমিক হাতছাড়া সোনালী সম্ভাবনা: সংকটে দেশের পাট শিল্প যে কারণে নিজের বিয়েতে বাবাকে ডাকলেন না গায়িকা পশ্চিম তীরে ইসরাইলের নতুন বসতি, ৫ পশ্চিমা দেশের নিন্দা রাশিয়ার সহায়তায় বন্দর নির্মাণ, মিয়ানমারে গ্রাম উচ্ছেদের অভিযোগ চলমান কফিন:  প্রশাসনের নাকের ডগায় চলছে  ফিটনেস ও পারমিটহীন স্লিপার বাস র‍্যাব কাগজেই বিলুপ্ত, থাকছে নতুন নামে কাজ ও পরিবারের ভারসাম্য: অভিজ্ঞতা থেকে ১০টি পরামর্শ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শেয়ার প্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ দেবে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
গ্রামীণফোন

পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের (জিপি) পরিচালনা পর্ষদ চলতি বছরের প্রথম ছয় মাসের ব্যবসার ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীর শেয়ারপ্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ পাবেন।

অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। তবে ছয় মাসের হিসেবে মুনাফা কমেছে।

গ্রামীণফোন কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...