শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় চিকিৎসক দল

নিজস্ব প্রতিবেদক / ১৫০ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
Burn Hospital

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সেবায় এগিয়ে এসেছে ভারত। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দিল্লির দুটি শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি প্রতিনিধিদল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশ করে।

ভারতের রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদারজং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত এই দলটি বুধবার রাতে ঢাকায় পৌঁছায়। দুই প্রতিষ্ঠানই বার্ন ও প্লাস্টিক সার্জারিতে ভারতের অন্যতম সেরা হিসেবে পরিচিত।

বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকার এই চিকিৎসক দল পাঠিয়েছে। চিকিৎসকদের এই দলটি বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন এবং বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে পরামর্শ দিচ্ছেন।

ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন হিসেবেই এই মানবিক সহায়তা দেয়া হয়েছে।

এদিকে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত মোট ৪৫ জন এখানে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে ৮ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন।


এ জাতীয় আরো খবর...