শিরোনামঃ
আমাদের ১০টি কমন স্বভাব টাকা ছাপিয়ে ন্যাশনাল ব্যাংককে ঋণ দেবে না বাংলাদেশ ব্যাংক ঢাবিতে নেকাব পরা শিক্ষার্থীকে অপমান ইসলামবিদ্বেষী মানসিকতা: বাংলাদেশ খেলাফত মজলিস পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন বিলুপ্ত ঘোষণা করল বিজেপি সরকার মোদির সঙ্গে ত্রিবেদীর দীর্ঘ বৈঠক, তারেক রহমানের সফর নিয়ে আলোচনা ১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী শিক্ষকদের দাবি পর্যায়ক্রমে মেনে নেবে সরকার: রিজভী দুর্নীতি করে শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার: মাহদী আমিন ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কূটনীতির মাধ্যমেই পানি সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

বার্ন ইনস্টিটিউটে মৃত্যু বেড়ে ১৩, প্রয়োজন নেই রক্ত ও স্কিনের

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে আজ আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত মোট ১৩ জন মারা গেলেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

তিনি জানান, মারা যাওয়া ২ জনের মধ্যে একজন দুপুর ১টা ৫০ ও অপরজন বিকেল ৪ টায় মারা যান। এ ঘটনায় আইসিইউতে আছেন ৮ জন এবং তাদের মধ্যে ২ জন আজ মারা গেছেন। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আর ভর্তি আছেন ৪২ জন। তাদের মধ্যে ১৩ জনকে কেবিনে নেয়া হয়েছে।

তিনি বলেন, দগ্ধদের রক্তের প্রয়োজন নেই। অনেকেই স্কিন ডোনেশন করতে চাচ্ছেন, কিন্তু হাসপাতালের সংরক্ষণে পর্যাপ্ত স্কিন রয়েছে তাই স্কিন ডোনেশন নেয়া হচ্ছে না। অনেকেই হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন। কোনো আর্থিক সহায়তা লাগবে না। আহতদের চিকিৎসায় সরকার সব খরচ বহন করছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, একটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া যাচ্ছে। বাচ্চাদের চিকিৎসার জন্য আমরা কোন দেশ ভেদাভেদ করছি না। বাচ্চাদের জন্য যেটা পজেটিভ তা গ্রহণ করছি। সবকিছুই এই বাচ্চাদের ভালোর জন্য করা হচ্ছে বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর...