শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

মাইলস্টোনের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিস্টটা আবার অপরাজনীতি শুরু করেছে

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, মাইলস্টোনের দুর্ঘটনাকে কেন্দ্র করে ‘ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী’ আবারও অপরাজনীতি শুরু করেছে। আজ (শুক্রবার, ২৫ জুলাই) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘গত ১৭ বছর যারা দুর্নীতি, দুঃশাসন, গুম-খুনে জড়িত ছিল; তারা এই শোকাবহ পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে।’ আজ (শুক্রবার, ২৫ জুলাই) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাপুর গ্রামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘কোনোভাবেই ফ্যাসিস্টরা যেন আরও সুযোগ না পায়, সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।’

জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড়ানোর ঘটনায় প্রশ্ন তুলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি একটা জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নাই এবং এটি স্থানও না। ভবিষ্যতে আরও সতর্ক হতে হবে যে প্রকৃতভাবে প্রশিক্ষণ কোথায় হওয়া উচিত।’

তিনি বলেন, ‘যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে; সেটি তদন্ত করে প্রকৃত তথ্য দেশবাসীর সামনে উত্থাপন করার দাবি জানান তিনি।’

পরে দলীয় নেতৃবৃন্দদের নিয়ে নিহত শিক্ষিকা মাসুকা বেগমের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এসময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এ বি এম মোমিনুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...