শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, লোকালয়ে ঢুকছে পানি

নিজস্ব প্রতিবেদক / ১০৪ বার
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুর থেকে বাঁধের ফাটল দিয়ে প্রতাপনগর এলাকায় পানি প্রবেশ করছে। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের দিকে বাঁধে ফাটল দেখা দেয়। এখনই মেরামত করা না গেলে যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। এমনটা হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

তারা অভিযোগ করেন, বাঁধ মেরামতের কাজ সঠিকভাবে না হওয়ায় তাতে ফাটল দেখা দিয়েছে। এর জন্য ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায়ী।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, বাঁধের ফাটলের বিষয়ে আমাদের জানানো হয়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


এ জাতীয় আরো খবর...