শিরোনামঃ
ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী সালমান শাহকে নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বর্ষাকালে গলা খুশখুশ, কাজে দেবে আদাপানি

নিজস্ব প্রতিবেদক / ১৬৪ বার
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বর্ষায় ঘরে ঘরে দেখা যায় জ্বর, সর্দি-কাশিতে নাজেহাল হওয়া লোকজনকে। সঙ্গে থাকে গলা খুশখুশের সমস্যা। ডাক্তার কাছে ছোটার আগে আপনার রান্না ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ এর প্রতিষেধক।

আদাকে বলা যেতে পারে গলার রক্ষাকবচ। আদা খেলে গলা খুশখুশ সত্যিই কমে যেতে পারে। এটি বহু প্রাচীন ঘরোয়া একখানা টোটকা। এবং বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত।

কেন আদা গলা খুশখুশ ঠিক করতে কাজ করে?

  • অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ – আদার মধ্যে রয়েছে জিঞ্জারল (Gingerol) নামক উপাদান, যা গলার জ্বালা ও প্রদাহ কমায়।
  • ব্যাকটেরিয়া বিরোধী ক্ষমতা – গলা খুশখুশের অনেক সময় কারণ হয় জীবাণু। আদা জীবাণু প্রতিরোধে সহায়ক।
  • কাশি ও শ্লেষ্মা কমাতে সাহায্য করে – আদা শ্লেষ্মা পাতলা করে, ফলে কাশি ও গলার খুসখুস কমে।

কীভাবে খাবেন? আদা চা খেতে পারেন। হালকা গরম পানিতে ৫ মিনিট আদা ফুটিয়ে খান। চাইলে সঙ্গে মধু ও লেবু মেশাতে পারেন। এ ছাড়া শুকনো আদা টুপকো মুখে রেখে আস্তে আস্তে চুষলে আরাম পাওয়া যায়।

আদার পাশাপাশি রসুন রোগ প্রতিরোধে ঢাল হিসেবে কাজ করে। অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ভাইরাল উপাদান রয়েছে। রসুন কোলেস্টেরল কমাতে, হার্ট ভালো রাখতে সাহায্য করে। খালি পেটে এক কোয়া রসুন খেলে অনেক উপকার মেলে।

রান্নাঘরের রসুন-আদা, শরীর রাখে চাঙ্গা।


এ জাতীয় আরো খবর...