শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৭ সদস্য

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
accident

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন সদস্য প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও পাঁচ সদস্য। শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ। প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে।

পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা। শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। নিহতদের জানাজা সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

এর আগে, এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদিতে ১৮ পাকিস্তানির মৃত্যু হয়। যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন। হার্ট অ্যাটাক ও অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এর আগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিল।

সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এতে অনেকের প্রাণহানি ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮ বাংলাদেশি।


এ জাতীয় আরো খবর...