শিরোনামঃ
দেড় লাখ কোটির খেলাপি ঋণের বোঝা: নেতৃত্বহীনতায় ধুঁকছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্বাস্থ্যসেবা প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি ১২২ সরকারি সংস্থার দেনার বোঝা: ৮ লাখ কোটির ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত খাত নিরাপত্তা ঝুঁকিতে দেশ: জেল পালানো ১৮২ কয়েদির তথ্য নেই কারাগারে ঘন ঘন লোডশেডিং ও ওভারলোডিং: কোল্ডস্টোরেজে পচছে আলু, বাড়ছে জেনারেটর খরচ জাতীয় দলের ফুটবলার আল আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেনি কেউ, ভোট বৃহস্পতিবার: ইসি সচিব ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

ফ্রান্সে এনসিপির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১৩০ বার
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী শাখা ‘ডায়াসপোরা অ্যালায়েন্স’-এর ফ্রান্স ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছয় মাস মেয়াদী এ আহ্বায়ক কমিটিতে ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ উসামা।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সদস্য সচিব মনোনীত হয়েছেন তরুণ রাজনীতিক মো. শাহপরান আহম্মেদ শাকিল।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ফরমান উল্লাহ ও মনোয়ার হোসাইন। মূখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন এস এম মাসরুখ উদ্দীন। আঞ্চলিক সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন গবেষক ইশতিয়াক আকিব এবং আলাউদ্দিন আল মামুন। কার্যনিবাহী সচিব হিসেবে আছেন মুকুট আ. কাইয়ুম এবং অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আল কাইয়ুম।

যোগাযোগ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ নারী নেত্রী রাবেয়া বসরী রাইসা। প্রচার সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাফওয়াত হোসেন (রাব্বী রাজ)। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হোসাইন রেজওয়ান, মো. সাকিব হোসেন, মারুফ আহমেদ, মো. মাজহারুল হক, রাকিব হোসাইন ও আফজাল হোসেন আলভী।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের শুরুতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মূলত প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র গঠনে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছে।


এ জাতীয় আরো খবর...