শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

৩১তম জাতীয় বক্সিংয়ে খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

প্রবাসী ফুটবলাররা একে একে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে মাঠ মাতচ্ছেন। জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোমরা খেলায় বাংলাদেশের ফুটবলের মান অনেক বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় বস্কিং ফেডারশেনও এবার প্রবাসী বক্সিং খেলেয়াড়ের দিকে হাত বাড়িয়েছে।

৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌস। যদিও এরআগে ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন জিনাত ফেরদৌস। আমেরিকান প্রবাসী এই বক্সার এবার প্রথমবারের মতো জাতীয় বক্সিংয়েও অংশ নিচ্ছেন।

আগামীকাল রোববার (২৭ জুলাই) শুরু হচ্ছে ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতা। সেখানে খেলবেন এই প্রবাসী বক্সার। বাংলাদেশি বংশোদ্ভুত জিনাত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। দুই বছর আগের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে সুবিধা করতে পারেননি।

জাতীয় বক্সিংয়ে জিনাতের অংশগ্রহণ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, ‘জিনাত গুডউইল ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ৫২ কেজি ওজন শ্রেণিতে খেলবেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম অংশগ্রহণ হবে। সাম্প্রতিক সময়ে তার আন্তর্জাতিক সাফল্যের জন্য ৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিন তাকে সম্মাননা জানানো হবে।’


এ জাতীয় আরো খবর...