শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

ঐকমত্য কমিশনের ২০তম দিনের বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের ২য় পর্যায়ের ২০তম দিনের বৈঠক শুরু হবে আজ (সোমবার, ২৮ জুলাই) কিছুক্ষণ পর। চলতি মাসেই সংস্কার ইস্যুতে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। এ লক্ষ্যে, জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি করেছে ঐকমত্য কমিশন। যা আজ (সোমবার, ২৮ জুলাই)-এর মধ্যেই পাঠানো হবে রাজনৈতিক দলগুলোর কাছে।

এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২য় পর্যায়ের ১৯তম বৈঠক হয় গতকাল রোববার (২৭ জুলাই) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে। গতকালের বৈঠকে আলোচ্য সূচি নির্ধারণ করা হয় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন-সংক্রান্ত প্রস্তাব।

গতকাল রোববার (২৭ জুলাই)-এর আলোচনায় দলগুলো জুলাই সনদের বিষয়ে নিজেদের প্রস্তাবনা তুলে ধরে। কমিশনে প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির সাথে প্রস্তাবনায় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা যুক্ত করতে চায় বিএনপি ও জামায়াতসহ বেশিরভাগ দল।

অন্যদিকে, বাম দলগুলো বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বহাল রাখার পক্ষে মত দিয়েছে। সংসদে নারী আসনে নির্বাচন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয় বৈঠকে। শুরুর দিকে কমিশন নারীদের সংরক্ষিত আসন বাতিল করে ৩ শ’ আসনের মধ্যে ১০০ আসনে সরাসরি নারীদের অংশগ্রহণের প্রস্তাব দেয়।


এ জাতীয় আরো খবর...