শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

মেকআপবিহীন লুকে ভাবনা

নিজস্ব প্রতিবেদক / ৫১১ বার
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বর্তমানে অবশ্য চলচ্চিত্রেই চুটিয়ে কাজ করছেন তিনি। এবার এই অভিনেত্রী জানালেন নিজের কাজের ধরন ও দর্শনের কথা।

সম্প্রতি সামাজিকমাধ্যমে আলোচনায় এসেছে অভিনেত্রীদের নো-মেকআপ লুক। মঙ্গলবার (২৭ জুলাই) ফেসবুকের এক পোস্টে নতুন সিনেমা ‘চারুলতা’র লুক শেয়ার করে ভাবনা বলেন, ‘মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন, তারা জানেন—আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে ডিরেক্টর যেভাবে দেখতে চেয়েছেন সেভাবেই চেয়েছি পর্দায় হাজির হতে।’

আজ থেকে আট বছর আগে মুক্তি পেয়েছিল ভাবনার প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম সিনেমা ভয়ংকর সুন্দর-এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি। আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি, এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনোই সেই চেনা নায়িকাটা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।’


এ জাতীয় আরো খবর...