শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআআই৯) নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

২০১৭ সাল থেকে নিয়মিত হয়ে আসা এই বার্ষিক আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো।

এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে জানান।

বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নির্ধারিত তারিখে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান।


এ জাতীয় আরো খবর...