শিরোনামঃ
মানবাধিকার ঝুঁকি ও অনিয়মের অভিযোগ: বিচারাধীন বন্দীর ভিড়ে উপচে পড়া কারাগার বিজ্ঞাপন সরিয়ে নিতে শাহরুখ, অজয়, টাইগারকে নোটিশ আমদানি বিলাসিতার চড়া মাশুল: দেশীয় অনুসন্ধানেই লুকিয়ে টেকসই জ্বালানি গ্যাস-বিদ্যুৎ বিভ্রাটে থমকে শিল্পচাকা: ঝুঁকিতে দেশের রপ্তানি বাণিজ্য তরঙ্গ নীতির রূপান্তর: রাজস্বের মোহ কাটিয়ে ডিজিটাল ভবিষ্যতের সন্ধানে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন করছে সরকার : রিজভী নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে: তথ্য উপদেষ্টা এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল (শুক্রবার) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হন আরও দুজন। কুয়ান্তানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক মো. সাব্বের হাসান (৩০) এবং দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪) নিহত হন।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, তারা কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে একটি টয়োটা আভাঞ্জা গাড়িতে করে যাচ্ছিলেন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে গাড়িটি রাস্তার বাম দিকে ছিটকে যায়।

ওই দুর্ঘটনায় মো. হাবিব বিসাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০) নামে আরও দুজন আহত হন বলেও জানান তিনি। তাদের চিকিৎসার জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) পাঠানো হয়েছে।মোহাম্মদ আদলি বলেন, প্রাথমিক তদন্তে আরও দেখা গেছে যে এমপিভির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাসে শেষ হয়ে গেছে।


এ জাতীয় আরো খবর...