শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বিক্রি হলো মাইকেল জ্যাকসনের ব্যবহৃত মোজা

নিজস্ব প্রতিবেদক / ২৩৮ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

পপ সুপারস্টার মাইকেলের এক জোড়া ব্যবহৃত মোজা বিক্রি হয়েছে ফ্রান্সে। যা তিনি ১৯৯৭ সালে ফ্রান্সে একটি কনসার্টে পরেছিলেন। ফরাসি নিলামকারী অরোর ইলি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

অরোর ইলি জানান, ১৯৯৭ সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় শহর নাইমস-এ কনসার্টের পরে জ্যাকসনের ড্রেসিং রুমের কাছে একজন টেকনিশিয়ান ব্যবহৃত মোজাটি ফেলে দেয়া অবস্থায় পেয়েছিলেন। বিক্রয়ের জন্য রাখার আগে এটি ২৮ বছর ধরে একটি ফ্রেমে সংরক্ষিত ছিল।

১৯৯৭ সালে তার হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুরের সময় স্ব-শৈলীর ‘কিং অফ পপ’ সাদা অ্যাথলেটিক মোজা পরেছিলেন। নিলামে এটি প্রায় ৮ হাজার ডলারে বিক্রি হয়েছে। যার দাম দাঁড়ায় প্রায় ১০ লাখ টাকা।

এছাড়া জ্যাকসনকে তার হিট বিলি জিন পরিবেশনার ক্লিপগুলোতেও মোজাজোড়া পরতে দেখা যায়।

ওয়েবসাইটে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, অফ-হোয়াইট মোজাটি দাগে ঢাকা পড়ে গেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটিতে বসানো পাথরগুলো হলুদ হয়ে গেছে।


এ জাতীয় আরো খবর...