শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

৫ আগস্ট মানিক মিয়ায় দিনব্যাপী আয়োজন, বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’

নিজস্ব প্রতিবেদক / ২৩২ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

এক বছর পর আবারও ফিরে এসেছে ৫ আগস্ট— গণঅভ্যুত্থান ক্যালেন্ডারের ‘ছত্রিশ জুলাই’। এই দিনেই বিকেলেই প্রকাশিত হতে যাচ্ছে জাতির বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। আজ (রোববার, ৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। পোস্টে বলা হয়, ‘ছত্রিশ জুলাই— গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণঅভ্যুত্থান। ফ্যাসিস্ট শাসনের পতন ঘটেছিল এই দিনে। বহু শহিদের রক্ত আর যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার ঢল। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় মুখর ছিল দেশবাসী।’

এবারের ছত্রিশ জুলাই (৫ আগস্ট) উপলক্ষে মানিক মিয়া এভিনিউজুড়ে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। বিকেলে ঘোষণা করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এতে অংশ নিতে দেশের সর্বস্তরের নাগরিকদের পরিবার-পরিজন নিয়ে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। ‘এই দিনটি আমাদের ইতিহাস, আমাদের গৌরব’— বার্তায় এমন মন্তব্যও করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...