শিরোনামঃ
বাফার স্টক না থাকায় বৈশ্বিক মূল্যস্ফীতি ও সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের অর্থনীতি দেশী ট্যাংকার থাকতেও জ্বালানি পরিবহনে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কেন? রাজধানীতে অপরাধের ভিন্ন চিত্র: ওয়ারী-মিরপুরে খুন-ধর্ষণ, গুলশানে ছিনতাই-ডাকাতি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসকদের রমরমা বাণিজ্য হাজব্যান্ড থিংস! অনাহার ও তোষণনীতি: রাজনৈতিক কাঠামোর কাছেই জিম্মি সাধারণ মানুষ আসন্ন বৈশ্বিক খাদ্যসংকটের পদধ্বনি: ফোর-এফ সংকটের মুখে কতটা প্রস্তুত বাংলাদেশ? লোকসানের ফাঁদে আউশ: কেবল প্রণোদনা নয়, কৃষকের লাভ নিশ্চিত করা জরুরি দাঁড়িয়ে থাকার ফলে কোমর ব্যথা হলে কী করবেন? ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

নিউইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শাকিব-বুবলী

নিজস্ব প্রতিবেদক / ১৪১ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
শাকিব-বুবলী

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পরই খবর মিলেছিল— ছেলে শেহজাদ খান বীরকে সময় দেওয়ার জন্য সেখানে যাচ্ছেন শবনম বুবলীও। তবে যাত্রার তারিখ গোপন রেখেছিলেন দুজনই। সম্প্রতি নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে তাদের একসঙ্গে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায়, একটি কালো গাড়িতে করে পার্কে পৌঁছান শাকিব, বীর ও বুবলী। গাড়ি থেকে নেমে শাকিব ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, আর পেছনে হাঁটছিলেন বুবলী।

ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়ে শান্ত পরিবেশে ছেলেকে নিয়ে সময় কাটাতেই তারা রুজভেলট আইল্যান্ড বেছে নিয়েছেন।

এর আগে, দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সে সময় নিউইয়র্ক, নায়াগ্রা ও আরও কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। দেশ ফিরে শাকিব বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’ একইসঙ্গে জানিয়েছিলেন, সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন। দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটছে।

এবারের সফরে কয়েক দিনের জন্য শেহজাদকেও পাশে পাচ্ছেন শাকিব খান। এদিকে, চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে এই তারকা অভিনেতার।


এ জাতীয় আরো খবর...